সপ্তাহের প্রথম কর্মদিবসে (রবিবার) দেশের প্রধান দুই পুঁজিবাজারে ব্যাপক দরপতনে লেনদেন শেষ হয়েছে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স সূচক আড়াই শতাংশ কমে ৫ হাজার ৫০৪ পয়েন্টে নেমে এসেছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে সামান্য।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনে দিনশেষে একই চিত্র দেখা যায়। এদিন সিএসইএক্স সূচক ২ দশমিক ৫৩ শতাংশ কমে সিএএসপিআই নেমেছে ১৫ হাজার ৯১৬ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে ৭৭১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫৭ কোটি ৯৭ লাখ টাকা বেশি। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) ডিএসইতে লেনদেন হয়েছিলো ৭১৩ কোটি ৫৪ লাখ টাকা।
রবিবার ডিএসইতে মোট ৩৫৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ২২৪টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৮৬টি কোম্পানির শেয়ার লেনদেন।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ১৫০টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার লেনদেন।