বিমানের ঢাকা-টরেন্টো সরাসরি বাণিজ্যিক ফ্লাইট শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৭, ২০২২, ০৯:৪৭ এএম

বিমানের ঢাকা-টরেন্টো সরাসরি বাণিজ্যিক ফ্লাইট শুরু

বাংলাদেশ ও কানাডার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি বাণিজ্যিক ফ্লাইট শুরু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১৫৮জন যাত্রী নিয়ে বিামানের প্রথম ফ্লাইট কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী টরেন্টোর উদ্দেশ্যে ছেড়ে যায়। বিজি-৩০৫ ফ্লাইটটি আঙ্কারা হয়ে টরেন্টোতে পৌঁছবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

তিনি জানান, জ্বালানি নেওয়ার জন্য তুরস্কের স্থানীয় সময় সকাল ৯টায় ইস্তাম্বুলে থামবে ফ্লাইটটি। ওইসময় বিমানেই থাকবেন যাত্রীরা। ১ ঘণ্টা বিরতি শেষে সেখান থেকে রওনা দিয়ে স্থানীয় সময় দুপুর ২টার দিকে ফ্লাইটটি কানাডায় পৌঁছবে।

ব্মিান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, সপ্তাহে দুই দিন (রবি ও বুধবার) বোয়িংয়ের ৭৮৭ ড্যাশ ৯ মডেলের উড়োজাহাজ দিয়ে ঢাকা-টরেন্টো ফ্লাইট পরিচালনা করা হবে। 

এই রুটে  ওয়ান ওয়ে ট্রিপের বিমান ভাড়া ট্যাক্সসহ ৯০ হাজার ৫১০ টাকা। রিটার্ন টিকিটের ভাড়া ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Link copied!