বৈদেশিক ব্যাংকিং কার্যক্রম থেকে ঋণ নেয়ার সুযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৪, ২০২২, ১০:২০ পিএম

বৈদেশিক ব্যাংকিং কার্যক্রম থেকে ঋণ নেয়ার সুযোগ

প্রথমবারের মতো, দেশীয় ব্যাংকগুলিকে তাদের বৈদেশিক ব্যাংকিং কার্যক্রম থেকে ঋণ নেওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদ্যমান থাকবে। মূলধনী যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল এবং আমদানির আমদানি পরিশোধের নিষ্পত্তি করতে এ সুযোগ দেয়া হবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়. বৈদেশিক ব্যাংকিং কার্যক্রম থেকে ব্যাংকের মোট নিয়ন্ত্রক মূলধনের ২৫ শতাংশ পরিমান ঋণ নিতে পারবে। আর এর সর্বোচ্চ সীমা ছয় মাস থাকবে।বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকগুলিকে নিয়মিতভাবে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ওয়েব পোর্টালে অফশোর ব্যাংকিং কার্যক্রম সহ সমস্ত ধরণের বৈদেশিক মুদ্রার লেনদেনের রিপোর্ট করতে বলেছে।

Link copied!