ব্যাংক ব্যবস্থা থেকে ৯০৬ কোটি টাকা ঋণ টার্গেট

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩, ২০২৩, ০৯:৪৯ পিএম

ব্যাংক ব্যবস্থা থেকে ৯০৬ কোটি টাকা ঋণ টার্গেট

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বুধবার মোট ৩ হাজার ৮০৬ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৩টি প্রস্তাব অনুমোদন দিয়েছে।

এসব প্রস্তাবের মধ্যে ছিলো কৃষি মন্ত্রণালয়ের ৪টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ৪টি, শিল্প মন্ত্রণালয়ের ৩টি, সশস্ত্র বাহিনী বিভাগের ১টি এবং রেলপথ মন্ত্রণালয়ের ১টি।

সরকার রাজস্ব আয় থেকে ব্যয় করবে ২ হাজার ৯০৬ কোটি ৩২ লক্ষ ৮৫ হাজার ২০৮ টাকা। আর অবশিষ্ট ৯০০ কোটি ৬৩ লক্ষ ১৪ হাজার ২১৬ টাকার ব্যয় ব্যাংকব্যবস্হা থেকে ঋণ নিয়ে নির্বাহ করা হবে। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের ব্রিফিং করেন। অনুমোদিত প্রস্তাবনার মধ্যে রয়েছে:

স্মার্টকার্ড ক্রয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক “আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিসেস (২য় পর্যায়)” প্রকল্পের আওতায় বাংলাদেশ নির্বাচন কমিশনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরী লিমিটেড (বিএমটিএফ) হতে ৩ কোটি ব্ল্যাংক স্মার্ট কার্ড ৪০৬ কোটি ৫০ লক্ষ টাকায় ক্রয়।

পদ্মায় রেলসেতুর পরামর্শক ব্যয় বৃদ্ধি 

রেলপথ মন্ত্রণালয়ের অধীন “পদ্মা সেতু রেল সংযোগ” প্রকল্পে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান Bangladesh Army in Association with BRTC, BUET-কে মেয়াদ মে, ২০২৪ পর্যন্ত বৃদ্ধির জন্য ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৩০১ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন। 

ফসফরিক এসিড ক্রয়

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক চট্টগ্রামের ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)-এর জন্য ৩০ হাজার মেট্রিক টন (+১০%) ফসফরিক এসিড (P2O5 : 52-54%) মেসার্স সান ইন্টারন্যাশনাল এফজেডই, ইউএই (স্থানীয় এজেন্ট: মেসার্স এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইনপুট, ঢাকা) হতে ১৮৪ কোটি ৬৪ লক্ষ ১৬ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন। 

কাতার থেকে ইউরিয়া সার ক্রয়

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন   (বিসিআইসি) কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে Muntajat, কাতার থেকে ১৫তম লটে ৩০ হাজার মেট্রিক টন (১০%+) ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ৯৫ কোটি ৩২ লক্ষ ৩৬ হাজার ৬৪১ টাকায় আমদানির অনুমোদন। 

কাফকো থেকে ইউরিয়া সার ক্রয়

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ এর নিকট থেকে ১৬তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১০৫ কোটি ১৪ লক্ষ ২৩ হাজার ২৭৫ টাকায় ক্রয়ের অনুমোদন।

সৌদি আরব থেকে ডিএপি সার ক্রয়

কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় MA’ADEN, সৌদি আরব হতে ২য় লটে ৪০ হাজার মে.টন ডিএপি সার ২৩৮ কোটি ৫৯ লক্ষ ৩৫ হাজার ৪০০ টাকায় ক্রয়ের অনুমোদন।

কানাডা থেকে এমওপি সার ক্রয়

কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় Canadian Commercial Corporation হতে  ৩য় লটে ৫০ হাজার মে.টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ২২৬ কোটি ১৬ লক্ষ ৪৪ হাজার ৪০০ টাকায় ক্রয়ের অনুমোদন। 

তিউনিসিয়া থেকে টিএসপি সার ক্রয়

কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় GCT, তিউনিশিয়া হতে ১ম লটে ২৫ হাজার মে.টন টিএসপি সার ১০৫ কোটি ৭৩ লক্ষ ৬৬ হাজার ৫০০ টাকায় আমদানি।

মরক্কো থেকে টিএসপি সার ক্রয়

কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর OCP, S.A হতে ১ম লটে ৩০ হাজার মে.টন টিএসপি সার ১৩২ কোটি ৬৭ লক্ষ ৮ হাজার টাকায় আমদানি।

সিঙ্গাপুরের পৃথক দামে চার লটে এলএনজি ক্রয়

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক M/S Vitol Asia Pte Ltd., Singapore এর নিকট থেকে ৩৩ লক্ষ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ৪৬৫ কোটি ১৭ লক্ষ ৬৯ হাজার ৫৫৫ টাকায় আমদানি।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক M/S Gunvor Singapore Pte Ltd., Singapore এর নিকট থেকে ৩৩ লক্ষ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ৫২৮ কোটি ৩৫ লক্ষ ৯৮ হাজার ৫৭ টাকায় আমদানি।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক M/S Vitol Asia Pte Ltd., Singapore এর নিকট থেকে ৩৩ লক্ষ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ৫০৩ কোটি ৭৩ লক্ষ ৪০ হাজার ৮৬৫ টাকায় আমদানি।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক M/S Excelerate Energy LP, US- এর নিকট থেকে ৩৩ লক্ষ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ৫১৬ কোটি ৪৯ লক্ষ ৬০ হাজার ৭৩১ টাকায় আমদানি।

Link copied!