মুদ্রার ব্যাপক দরপতন পাকিস্তানে: ২২৯ রুপিতে ১ ডলার

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৬, ২০২২, ০৩:২৯ পিএম

মুদ্রার ব্যাপক দরপতন পাকিস্তানে: ২২৯ রুপিতে ১ ডলার

চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তানের রাজনীতি ও অর্থনীতি। ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রুপির মান ধারাবাহিকভাবে কমছে। গতকাল সোমবার দেশটির আন্তব্যাংক বাজারে ১ মার্কিন ডলারের বিপরিতে রুপির মান কমে  দাঁড়িয়েছে ২২৯ দশমিক ৮৮তে।  

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) এর বরাত ডন জানিয়েছে, ডলারের বিপরীতে রুপির শূন্য দশমিক ৬৬ শতাংশ অবমূল্যায়ন হয়েছে। ফলে দেশটির আন্তব্যাংক বাজারে ডলারের ক্রয় ও বিক্রয় মূল্যের মধ্যে বড় ব্যবধান দেখা গেছে। গত ৭ এপ্রিল সংসদে আস্থা ভোটে হেরে ক্ষমতা থেকে উৎখাত হন তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান। এরপর থেকে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও অনিশ্চয়তার মধ্যে গত ২২ জুলাই পর্যন্ত মার্কিন ডলারের বিপরীতে মুদ্রার দর ২১ দশমিক ৩ শতাংশ কমেছে।

আর্থিক খাতের তথ্য সরবরাহকারী সংস্থা মেটিস গ্লোবালের পরিচালক সাদ বিন নাসের দ্য ডনকে বলেছেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচন ঘিরে পাকিস্তানে যে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার কারণে রুপির ওপর চাপ পড়েছে।

 

 
Link copied!