এবার বিমানবন্দরের একটি উড়োজাহাজেহর ভেতর থেকে ময়লা ফেলার পলিথিনে পাওয়া গেলো ৮ কেজির বেশি ওজনের সোনা। শনিবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ময়লা রাখার প্লাস্টিক ব্যাগ ওই সোনা উদ্ধার হয় বলে জানিয়েছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।
ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা সোনার বারের মোট ওজন ৮ কোজি ১২১০ গ্রাম।
চোরাচালান রোধে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ বিমানবন্দরে নজরদারি বাড়ায়।
ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর গণমাধ্যমে বলেন, ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট ঢাকায় আসে। সেখানে ময়লা ফেলার পলিথিন থেকে সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে।