আগস্ট ৮, ২০২২, ০৮:৩৫ এএম
যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা শেখানোর জন্য টিচিং অ্যাসিস্ট্যান্ট খুঁজছে ঢাকায় মার্কিন দূতাবাস।
রবিবার ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট (এফএলটিএ) প্রোগ্রামের অধীনে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত এ আবেদন করা যাবে।
এ জন্য বাংলাদেশের ইংরেজি শিক্ষক বা সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ আগ্রহী তরুণদের কাছে আবেদন চাওয়া হয়েছে।
আগ্রহীদের যেসব যোগ্যতা থাকতে হবে—
১. ইংরেজি বা সংশ্লিষ্ট বিষয়ে (আমেরিকান স্টাডিজ, সাংবাদিকতা এবং মিডিয়া, আমেরিকান বা ইংরেজি সাহিত্য, বাংলা ভাষা প্রশিক্ষক) বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ৭ বছর শিক্ষকতার অভিজ্ঞতা।
২. বাংলাদেশের কোনো স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছরের স্নাতক ডিগ্রি।
৩. ইংরেজিতে সাবলীল হতে হবে
৪. টোফেলে সর্বনিম্ন ৮০ বা আইএলটিএসে ৬ দশমিক ৫ স্কোর থাকতে হবে।
যোগ্যতাসম্পন্নরা এই লিংকে https://apply.iie.org/apply/?sr=a9859dc2-abcf-4fca-b278-b16836b76f4e আবেদন করতে পারবেন।