রংপুর নগরীর পায়রা চত্বর মোড়ে তিন প্রজন্ম ধরে চলছে মকবুলের সুপ্রসিদ্ধ খিচুড়ি-গোসত।
দাদার হাতে শুরু এরপর বাবা মকবুল হোসেনের হাত ধরে এখন তৃতীয় প্রজন্মের মোহম্মদ আসলাম সামলাচ্ছেন শহরের ব্যস্ততম এই মকবুল হোটেল।
আইটেম সেই চিরচেনা্ খিচুড়ি-গোসত আরো রয়েছে রুটি, কালা ভুনা, পোলাও।
বয়স হতে চললো প্রায় আশি বছর।
এঈ আশি বছরে আবেদন কমেনি বিন্দুমাত্র।
বয়সের ভাড়ে মকবুলের গোসতের জনপ্রিয়তাও বেড়েছে নগরবাসীর কাছে।