এবার অতিথিকে খাওয়ান ‘ধোকা’

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৬, ২০২১, ০২:০৪ পিএম

এবার অতিথিকে খাওয়ান ‘ধোকা’

আজকাল অনেকেই সময়ের সল্পোতা কিংবা স্বাস্থ্যসুরোক্ষার কথা মাথায় রেখে পুরো সপ্তাহের বাজার করেন একদিনে। ধরুন ঘরের বাজার প্রায় শেষ হয় আসছে, আপনি অপেক্ষায় সপ্তাহ শেষের। এমন সময় বাসায় হঠাৎ অতিথির আগমন। কিন্তু, ঘরে মাছ, মাংস কিছুই নেই।  

তাহলে আপনার অতিথির জন্য তৈরি করতে পারেন গরম গরম ‘ধোকা’। আর সাথে থাকুক লুচি কিংবা রুটি। না যা ভাবছেন এ ‘ধোকা’ সে ‘ধোকা’ নয়! বাড়িতে যদি থাকে আটা অথবা ময়দা তাহলে মাত্র ১০ মিনিটেই প্রস্তুত হতে পারে সুস্বাদু এই রেসিপি। আপনার অতিথি খেয়ে বুঝতেই পারবে না এ খাবারে নেই মাংসের ছোয়া। অথচ থাকবে সম্পূর্ণ আমিষের স্বাদ।

ধোকা তৈরির উপকরণ: (তিনজনের জন্য)

দেড় কাপ ময়দা,

এক চামচ চিনি,

অর্ধেক চা চামচ লবন,

তিন চামচ সয়াবিন তেল।

প্রথমে সবগুলো উপাদান একটি পাত্রে এক সাথে মিশিয়ে, পানি দিয়ে ভাল করে মেখে ডো তৈরি করতে হবে। পরে একটি পরিস্কার বক্সে দুই ঘন্টা সময় মুখ আটকে রাখতে হবে। বক্স থেকে বের করে, পরিষ্কার পানি না বের হওয়া পর্যন্ত ধুতে হবে। এরপর ছুরি দিয়ে ছোট ছোট সাইজের টুকরো করে, ডুবোতেলে ভেজে নিতে হবে।  এবার ডো-গুলো রান্নার জন্য প্রস্তুত। এখন আপনি চাইলে আলু অথবা অন্যান্য পছন্দের সবজি দিয়েও এটি রান্না করতে পারেন।

রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণ:

চারটি পেঁয়াজ,

একটি রসুন,

কাঁচা মরিচ তিনটি,

দু’চামক লাল মরিচগুড়ো,

এক চামচ করে জিরা ও ধনিয়াপাতা গুড়ো,

পরিমান মত হলুদগুড়ো ও লবন। 

প্রস্তুত প্রণালী

কড়াইতে একটু তেল দিয়ে তা গরম করে নিতে হবে। হাল্কা গরম তেলে পেঁয়াজ ও রসুনবাটা দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এতে বাকি মশলাগুলো মিশিয়ে পরিমান মত পানি দিয়ে ঢেকে দিতে হবে। চার থেকে পাঁচ মিনিট পর আপনার বানিয়ে রাখা আটার টুকরো গুলো ছেড়ে দিন। আরও চার থেকে পাচঁ মিনিটের মত রেখে নামিয়ে ফেলুন। তবে স্বাদের পরিমান বাড়ানোর জন্য আপনি মেশাতে পারেন ম্যাগি অথবা চাট মাশালা। এভাবেই তৈরি হয়ে যাবে আপনার ধোকা।

Link copied!