খাবার খেতে পানি পান- ভালো নাকি মন্দ?

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২২, ০৯:২০ এএম

খাবার খেতে পানি পান- ভালো নাকি মন্দ?

অভ্যাস নানারকমই হয়। এর মধ্যে একটি হলো খাবার খেতে বারবার পানি পান। এই অভ্যাস অনেকের ক্ষেত্রেই দেখা যায়।

খাবার খাওয়ার মাঝে পানি পান— অনেকের কাছেই অস্বাস্থ্যকর একটি অভ্যাস। খাবার খেতে খেতে পানি খেলে নাকি খাবার হজম হতে দেরি হয়। পাকস্থলিতে তৈরি হওয়া অ্যাসিড হজমক্রিয়া দ্রুত করে। খেতে খেতে পানি খাওয়ার ফলে সেই অ্যাসিডের ঘনত্ব কিছুটা হলেও কমে যায়।

সম্প্রতি পুষ্টিবিদরা অবশ্য এই ধারণার বিপরীত কিছু মত প্রকাশ করেছেন। তাঁদের মতে, পানি শরীরের পিএইচ-এর মাত্রায় কোনও বদল ঘটায় না। ফলে খাবার খাওয়ার মাঝে পানি খেলে আদৌ তেমন গুরুতর কোনও সমস্যা হওয়ার কথা নয়। তাঁরা আরও জানাচ্ছেন, খাবার খাওয়ার মাঝে পানি খাওয়ার বেশ কিছু স্বাস্থ্যগুণও রয়েছে। অনেকেই সে ব্যাপারে অবগত নন।

সূত্র: আনন্দবাজার

Link copied!