গ্রীষ্মকালে যেভাবে ঘর সাজালে আরাম হবে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২০, ২০২১, ০৬:৩১ পিএম

গ্রীষ্মকালে যেভাবে ঘর সাজালে আরাম হবে

প্রত্যেক মৌসুমে সৌখিন ও রূপ সচেতন মানুষ যেমন নিজের সাজ বদলাতে  পছন্দ করেন,ঠিক তেমনি নিজের ঘরের সাজ বদলাতেও  পছন্দ করেন। বর্তমানে গ্রিষ্মকাল চলছে। তাপমাত্রা বাড়ছে প্রতিদিনই। এই পরিস্থিতিতে কীভাবে ঘর সাজালে বাড়ির ভেতরের পরিবেশ আরামদায়ক হবে-আনন্দদায়ক হবে তা জেনে নেওয়া যাক।

১.হালকা রঙের ছোঁয়া

প্রত্যেক মৌসুমে বাড়ির রং বদলানো সম্ভব নয়। কিন্তু পরিবেশে পরিবর্তন আনা যায় টুকটাক রং বদলে। এক্ষেত্রে বিছানার চাদর, পর্দা, কুশন কভার, টেবিল কভার বদলে একটু হালকা রঙের কাপড় পাতুন। সাদা, বেজ বা হালকা সবুজ বা নীলের মতো রং ভাল মানাবে। তবে হালকা রঙের পর্দার পাশাপাশি একটা ভারী পরদাও রাখতে হবে। দুপুরের চড়া রোদ আটকানোর জন্য এটা অত্যন্ত জরুরি।

২.ঘর ঠান্ডা রাখতে

মাদুরের পর্দা, শীতলপাটি, টেরাকোটার শো-পিস রাখুন ঘরে। এগুলি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। ভারী কার্পেট বা ডোরি এই সময় তুলে রাখাই ভাল।

৩.সবুজের ছোঁয়া

বাড়ির ঘরের কোণে গাছ রাখতে পারেন। গ্রীষ্মে সবুজের ছোঁয়া চোখে আরাম দেয়। ঘরের ভিতরে রাখা যায় এমন অনেক গাছ এখন নেটমাধ্যমেও সহজলভ্য। মাঝে মাঝে ফুল দিয়েও সাজাতে পারেন ঘর।

৪.সুগন্ধির টানে

সন্ধ্যার পর সুগন্ধি মোম বা সুগন্ধি তেল দেওয়া ডিফিউজার ব্যবহার করলে এমন গন্ধ বেছে নিন, যেগুলো গ্রীষ্মকালের জন্য উপযুক্ত।

সূত্র: আনন্দবাজার

Link copied!