সব বয়সের মানুষেরই হাঁটু ব্যথা প্রায় একটি সাধারণ উপসর্গ। এর কারণ নানাবিধ কারণ বিদ্যমান রয়েছে। হাঁটুর মাংসপেশী, লিগামেন্ট, মেনিসকাস, বারসা, তরুণাস্থি বা অস্থির বিভিন্ন প্রকার সমস্যার কারণে হাঁটু ব্যথা হয়ে থাকে। আবার বয়স ভেদে হাঁটু ব্যথার বিভিন্ন কারণ বিদ্যমান। তবে আঘাত জনিত কারণ, মেকানিক্যাল সমস্যা, বিভিন্ন প্রকার প্রদাহ জনিত কারণ ও অন্যান্য নানাবিধ কারণে হাঁটু ব্যথা হয়ে থাকে।
তারপর বাতের সমস্যা থাকলে তো কথাই নেই, হাঁটুর ব্যথায় কাত হতে দেরি লাগে না। কিন্তু এই সব কিছু থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি নিয়মিত যোগাসন করা যায়। এমনই দুটি যোগাসনের বিষয় তুলে ধরা হলো।

সেতুবন্ধ সর্বাঙ্গাসন
এই যোগাসনে মেঝেতে পিঠ সোজা করে শুয়ে পড়তে হয়। এরপর হাঁটু দুটো বেঁকিয়ে নিন। মেঝেতে হাতদুটো সোজা করে ছড়িয়ে রাখুন। পায়ের পাতা এবং হাত দিয়ে খুব শক্ত করে মেঝেতে ভর দিয়ে রাখুন। এরপর ধীরে ধীরে শরীরের পশ্চাদ অংশ মেঝে থেকে উপরের দিকে তুলে ধরুন।এই আসন বুক, ঘাড়ের ও মেরুদণ্ড সোজা রাখে, পিঠের পেশিগুলোকে গুলোকেও শক্তিশালী করে। শরীরে রক্তসঞ্চালনও স্বাভাবিক রাখে।

ভুজঙ্গাসন
এই যোগাসনে মেঝেতে উপুড় হয়ে শুয়ে পড়ুন। এরপর পায়ের পাতা, উরু শ্রোণীর হাড়ের অংশ দিয়ে মেঝের উপর শক্ত করে ভর দিন। এবার হাত দুটো সামনে প্রসারিত করে শরীরের সামনের অংশটা সোজা করে মেঝে থেকে তুলে ধরুন। দেখবেন পায়ের পাতা, উরু ও শ্রোণীর হাড় তিনটেই যেন মাটিতে ঠেকে থাকে।
এটি কাঁধ ও বুকের পেশিকে শক্ত করে। শরীরের নীচের অংশের অসাড়তাও কাটায়। শরীরের পেশিগুলোকে নমনীয় করতেও সহায়তা করে এই আসন।
সূত্র : আনন্দবাজার