মশা- বিরক্তিকর এক নাম। বিভিন্ন রোগের কারণ এই মশা। গরমকাল শুরু হলেই বাড়তে থাকে তার জ্বালাতন। শীতকালেও খুব একটা কম থাকে না। তবে গরমকালে মশার জ্বালায় বসার উপায় থাকে না। আর এর ফলে মারণ রোগ ডেঙ্গু ছড়ায়। তাই রোগ দূরে রাখতে বাড়ি থেকে মশাকে তাড়ান। কিন্তু মশার ধূপ বা লিক্যুইট মশা তাড়ানোর ওষুধে অনেকের শ্বাস কষ্ট হয়, গন্ধে অসুবিধে হয়। তাই বেছে নিন সহজ ঘরোয়া উপায়।
১. রসুন তেল ছড়িয়ে দিন বাড়িতে। সহজেই বানান এই তেল। কয়েক কোয়া রসুন নিয়ে জলে ভালো করে ফুটিয়ে নিন। তারপর সেই জল একটি স্প্রে বোতলে নিয়ে ভালো করে ঘরের কোণায় ছড়িয়ে দিন। রসুনের গন্ধে মশা আসবে না ঘরে।
২. য়ারা বিয়ার পানে অভ্যস্ত তারা ঘরের এক কোণায় একটি পাত্রে কিছুটা বিয়ার ঢেলে রাখুন। জানেন কি বিয়ারে মশা পালায়। ওই বিয়ারের গন্ধে মশা ঘরে ঢুকবে না।
৩. নারকেলের তলের সঙ্গে নিম পাতার রস মিশিয়ে ভালো করে গায়ে মেখে নিন। আট থেকে দশ ঘণ্টা মশা শরীরে বসবে না।
৪. বাসায় বাসন ধোয়া সাবান জল ফেলে না দিয়ে, তাতে একটু সাবান ঢেলে ফেনা তৈরি করে ঘরের এক কোণে রাখুন। পালাবে মশা। তবে রোজ এই জল পাল্টাতে হবে। এছাড়া কর্পূর জ্বালান। মশার কয়েলের থেকে বেশি কাজে আসবে।
৪. এছাড়া একটা পাতি লেবু দুইভাগ করে কেটে নিন। তার মধ্যে দু'টো লবঙ্গ রেখে দিয়ে ঘরের এক কোণে রাখুন। লেবু ও লবঙ্গের গন্ধে অবশ্যই মশা পালাবে।
সূত্র: বেঙ্গলি নিউজ এইটটিন