শীতে গরম ভাতের সঙ্গে বাঁধাকপি ভর্তা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৫, ২০২১, ০৩:৫৮ পিএম

শীতে গরম ভাতের সঙ্গে বাঁধাকপি ভর্তা

শীত এলেই নানারকম সবজি দেখা যায় বাজারে। একই সবজি দিয়ে বানিয়ে ফেলা যায় রকমারি রান্না। যেমন এবার শীতে বাঁধাকপি ওঠা মাত্রই বাড়িতে বানিয়ে দেখা যায় একটি ভর্তা। শীতের রাতে গরম ভাতের সঙ্গে খেতে দারুণ মজাদার।

উপকরণ

বাঁধাকপি কুচি ২ কাপ

কাঁচা মরিচ কুচি ৬টি

রসুন কুচি ১ চা চামচ

পেঁয়াজ কুচি ১ টেবিলচামচ

শুকনো মরিচ ৩টি

সরিষার তেল পরিমাণমতো

ধনেপাতা পরিমাণমতো

লবণ স্বাদমতো

পদ্ধতি

একটি বাঁধাকপি ভালো করে ধুয়ে কুচিয়ে নিন। এরপর কিছুক্ষণ ভাপে দিয়ে আধা সেদ্ধ মতো করে নিন। একটি কড়াইয়ে অল্প তেল গরম করে তাতে প্রথমে শুকনো মরিচ ফোড়ন দিন। তার মধ্যে পেঁয়াজ, রসুন ভেজে নিন। এ বার সেই কড়াইতেই ভাপিয়ে রাখা বাঁধাকপি ঢেলে দিন। ভালোভাবে নাড়তে থাকুন।

সব উপকরণ ভালোভাবে মিশে গেলে একটি ব্লেন্ডারে সেই বাঁধাকপি দিয়ে দিন। তার মধ্যেই দিন বাকি উপকরণ। সবগুলো ভালোভাবে বাটা হয়ে গেলে ভর্তা প্রায় তৈরি। তখন একটি পাত্রে সেই ভর্তা নিয়ে উপর দিয়ে একটু লেবুর রস ছড়িয়ে দিতে পারেন। সুন্দর গন্ধ হবে।

Link copied!