সাধারণ জ্বর না কি ডেঙ্গু, বুঝবেন কীভাবে?

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৬, ২০২৩, ০৬:০১ পিএম

সাধারণ জ্বর না কি ডেঙ্গু, বুঝবেন কীভাবে?

ডেঙ্গুর জীবাণুবাহী মশা কোনো ব্যক্তিকে কামড়ালে কয়েক দিনের মধ্যেই সেই ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। বেশির ভাগ ডেঙ্গু জ্বর ছয়-সাত দিনের মধ্যে সেরে যায়। তবে হেমোরেজিক বা রক্তক্ষরণজনিত ডেঙ্গুর ভয়াবহতা বেশি। সময়মতো সঠিক চিকিৎসা না নিলে ঝুঁকি থাকে।

ডেঙ্গুর প্রধান উপনর্গগুলোর মধ্যে রয়েছে ক্লান্তি, জয়েন্টে ব্যথার মতো অন্যান্য উপসর্গ। যার চিকিৎসা বাড়িতে থেকেই করা যেতে পারে। গুরুতর উপসর্গের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে। একই ভাবে, ভাইরাল জ্বর হলেও ঠাণ্ডা লাগা, গায়ে ব্যথার মতো উপসর্গ দেখা যায়। তবে এই জ্বর তিন থেকে পাঁচ দিন স্থায়ী হয়। যদিও ডেঙ্গু এবং ভাইরাল জ্বরের কয়েকটি উপসর্গ একই। তবে ভাইরাল জ্বরের চেয়ে ডেঙ্গু অনেক বেশি উদ্বেগের। তাই এই দুই রোগের পার্থক্য জানা গুরুত্বপূর্ণ।

আসুন জেনে নেই যেসব লক্ষণে বুঝবেন ডেঙ্গু জ্বর

১. প্লাটিলেট কমে যায়। শরীর ব্যথা, মাথাব্যথা, চোখ লাল হওয়া ও চোখ ব্যথা, চোখ থেকে পানি পড়া, অরুচি বা বমি বমি ভাব ইত্যাদি দেখা দেয়।

২. বিভিন্ন স্থানে হামের মতো র‌্যাশ হতে পারে।

৩. হেমোরেজিক বা রক্তক্ষরণজনিত ডেঙ্গু হলে দাঁত ও মাড়ির গোড়া থেকে, নাক দিয়ে বা বমির সঙ্গে, পায়ুপথসহ শরীরের বিভিন্ন স্থান দিয়ে রক্তপাত হতে পারে। গায়ে রক্ত জমে ছিটা ছিটা দাগ থাকতে পারে।

৪. জ্বর ১০৫ ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে।
৫. তীব্র পেটে ব্যথাও হতে পারে।

Link copied!