অকালে চুল পেকে যাওয়া ঠেকাতে যা করবেন

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১০, ২০২১, ০৭:২১ পিএম

অকালে চুল পেকে যাওয়া ঠেকাতে যা করবেন

আমাদের চারপাশে এমন অনেকেই আছেন যাদের অল্পবয়সে চুল পাকা শুরু হয়েছে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে, সাধারণত মাথার চামড়ায় পর্যাপ্ত ভিটামিন ও মিনারেল এর অভাবে চুল পাকতে পারে। তবে  অল্প বয়সে বিশেষ করে তরুণদের অকালে চুল পেকে যাওয়া তাদের কাছে  অনেকটা বিব্রতকর একটি ব্যাপার মনে হয়ে থাকে। অনেক তরুণই চুল পাকার ফলে সবসময় অস্বস্তিতে ভোগেন। কোন সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেও দ্বিধাবোধ করেন। যার থেকে আত্মবিশ্বাসের অভাব এমন কী তীব্র হতাশা সৃষ্টি  হওয়ার মত ঘটনাও ঘটে থাকে আমাদের সমাজে।

যদিও সাময়িক সমাধান হিসেবে অনেকে চুলে কলপ ব্যবহার করে থাকেন। তবে এতে চুল একেবারে কালো হয় না। তার পাশাপাশি কলপের উপাদান নিম্নমানের হলে তা মাথার চামড়ার ক্ষতি করতে পারে।  

চুল একটা নির্দিষ্ট প্রাকৃতিক চক্রের মধ্যে দিয়ে বাড়ে। চুল ঝরে যায়, তার পরে আবার চুল গজায়। কিন্তু একটা বয়সের পর চুলের ‘ফলিকল’গুলো বুড়োটে হয়ে যায় এবং মেলানিন উৎপাদন করা কমিয়ে দেয়, যার ফলে চুল ক্রমে রংহীন হয়ে যায়। তবে কিছু ঘরোয়া টিপস মেনে চললে অকালে চুল পড়া থেকে রেহাই পাওয়া যায়।

১. যে কোনও ধরনের মানসিক চাপ বা উদ্বেগ থেকে দূরে থাকুন। মানসিক চাপ চুল পাকা বাড়িয়ে দিতে পারে।

২. আপনার পুষ্টিগত কোনও অভাব হচ্ছে কি না সেটা দেখুন। কারণ চুল খাদ্য থেকে পর্যাপ্ত পুষ্টি সংগ্রহ করে থাকে।

৩.এই ধরনের সমস্যা হলে পুষ্টিকর কিছু সাপ্লিমেন্ট খেতে হতে পারে। ভিটামিন বি৫-এ রয়েছে প্যান্টোথেনিক অ্যাসিড, যা চুল সাদা হওয়াকে বিলম্বিত করতে পারে। আপনার চিকিৎসক বা পুষ্টিবিদের সঙ্গে কথা বলে প্রতিদিন ১০০-২০০ মিলিগ্রামের ক্যালশিয়াম প্যান্টোথ্যানেট খেতে পারেন।

৪. যে ধরনের খাবারে ভিটামিন বি১২, জিঙ্ক, কপার, ভিটামিন সি রয়েছে সেগুলো রাখুন নিয়মিত খাদ্যতালিকায়।

৫. সিগারেট খেলে মেলানিন উৎপাদন ব্যাহত হয়। ফলে চুলে পাক ধরা ত্বরান্বিত হয়। তাই সিগারেট খাওয়া বন্ধ করুন।

সূত্র: আনন্দবাজার

Link copied!