সৌন্দর্যের একটি বড় অংশজুড়ে রয়েছে চুল। মানুষের ব্যক্তিত্ব প্রকাশের ক্ষেত্রেও চুল বড় ভূমিকা রাখে।রুপকথার রুপাঞ্জলের মতো ঢেউ খেলানো ঘন চুলের অধিকারী হতে কে না চায়? প্রাণবন্ত এবং স্বাস্থ্যোজ্জ্বল চুল সকলেরই নজর কাড়ে। যাঁদের কোঁকড়া চুল তাঁদের একটু বেশি যত্ন নেওয়া প্রয়োজন।
পার্লারের মতো খুব পেশাদার কোঁকড়া চুলের দরকার নেই। যত এলেমোলা আলগা ঢেউ খেলানো চুল হবে, তত দেখতে সুন্দর লাগবে। আর সেটা পেতে খুব বেশি কাঠখড় পোড়ানোর প্রয়োজন নেই। বাড়িতে খুব সহজে নিজেই করে নিতে পারবেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ বিষয়ে দুটি উপায়ের বর্ণনা রয়েছে।
ফ্ল্যাট আইরন
ফ্যাশন সচেতন নারীরা চুল সোজা করার যন্ত্র দিয়েই তাদের কোঁকড়া চুল পেতে পারেন। এক্ষেত্রে নারীর চুল দুই ভাগে ভাগ করে দুটি বিনুনি বেঁধে ফেলতে হবে। তারপর একটা ফ্ল্যাট আইরন নিয়ে দুই বিনুনির উপর চেপে ধরতে হবে। চুল সোজা করার সময় ঠিক যেমন ব্যবহার করেন, তেমন ভাবেই করুন। পরে বিনুনি খুলে দেখুন কেমন সুন্দর ঢেউ হয়েছে আপনার চুলে।
ঘুমনোর আগে
এই পদ্ধতিটা তুলনামূলকভাবে আরও সহজ। চুলটা একটা স্প্রেয়ার দিয়ে অল্প করে ভিজিয়ে নিন। তারপর একটু কষে দুটি বেনুনি করে ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে বিনুনি খুলে আলগা হাতে চুল ছাড়িয়ে নিন। পরে আয়নার সামনে গিয়ে দাড়ালে দেখতে পাবেন আপনার চুল চমৎকারভাবে ঢেউ থেলছে। চুল দেখে মনে হবে আপনি যেন সমুদ্র সৈকতে ঘুরতে গেছেন।