ঘুমোনোর ঘরটা একঘেয়ে লাগছে? নতুন করে সাজাতে চান। আপনি চাইলেও পকেটের মানিব্যাগ বলছে- এখনই সম্ভব নয়,আর কিছুদিন যাক। এতে আপনার মন খারাপ অবস্থা?। মন খারাপ করার দরকার নেই। আপনি জেন নিন কী ভাবে কম খরচে ঘরের সাজ বদল করা যায়। জেনে নিন এর কিছু চমৎকার উপায়। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বেশ কয়েকটি চমৎকার উপায় তু্লে ধরা হয়েছে।
ওয়াল পেপার
ঘরের দেওয়ালে নতুন রং করা শুধু খরচসাপেক্ষ নয়, এতে বেশ ঝামেলাও আছে। তাই ওয়াল পেপার কিনে নিন। আঠা দেওয়া থাকলে আপনি নিজেই লাগাতে পারেন। গোটা দেওয়ালটা না করে ঘরের একটি কোণেও করতে পারেন আপনি একাজ।
অনেক সময় এই ছোটখাটো কয়েকটা বদল করলেও ঘরের ভোল পাল্টে যায়। এগুলো বদলাতে আপনার বিশেষ কোনও খরচও হবে না। একটা ভারী পর্দার সঙ্গে একটা স্বচ্ছ পর্দা বা মাটিতে একটা অন্য রকম দেখতে নানা রংয়ের কার্পেট পাতলেই ঘর অন্য রকম দেখাবে।
আলো-সময়
অনেক সময় ঘরের মাত্র একটা জিনিস বদলালেও ঘর অন্য রকম দেখতে লাগে। দেওয়ালে একটা ছবির বদলে একটা নতুন ডিজাইনের আয়না লাগালে ঘর দেখতে অনেকটা বড় লাগবে। ঘরের যে কোণে বসে আপনি বই পড়তে বা গান শুনতে ভালবাসেন, সেখানে একটা তুর্কি আলো বা টেরাকোটার আলোর শেড লাগিয়ে দেখতে পারেন।
ছোটখাটো বদল
ঘরের দেওয়ালসাইজ আলমারির হ্যান্ডেল বা ড্রেসিং টেবিলের হাতলগুলো বদলে ফেলতে পারেন। পাশাপাশি ঘরের এক কোণে কিছু গাছ রাখতে পারেন। বিছানার পাশের টেবিলে নতুন ঘড়ি বসাতে পারেন। এই রকম ছোট ছোট বদল করলে আপনার ঘুমোনোর ঘরটি অন্যরুপে সেজে উঠবে।