গরমের সময় মানুষের শরীরে পানির চাহিদা বেড়ে যায় কয়েকগুন। ফ্রিজ থেকে ঠান্ডা পানি খাওয়া অনেকের নিষেধ। এমন সময় কি খেলে শরীরটা একটু ফ্রেশ লাগবে, শরীর তরতাজা হয়ে উঠবে। হ্যা গরমের সময় শরীর সতেজ রাখতে এক গ্লাস লিচু আদার শরবত খান। আরাম পাবেন আর হয়ে উঠবেন সতেজ ও প্রাণবন্ত।
এক গ্লাস লিচু আদার শরবত তৈরিতে লিচু, আদা, তুলসীপাতা, গুড়, ঠান্ডা জল ও বরফের টুকরা লাগে। তবে বরফের টুকরা না পেলেও ক্ষতি নেই।
শরবত বানাতে লিচুগুরির খোসা ছাড়িয়ে বীজ আলাদা করে নিতে হবে। আদার খোসা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে পাতলা স্লাইস করে কেটে নিতে হবে।এবার কিছু তুলসী পাতা গোটা রাখি আর কিছু পাতা মিহি করে কুচিয়ে নেনিতে হবে। সামান্য গুড় ভালো করে জলে গুলে নিতে হবে।
এবার একটি পাত্রে লিচু, তুলসী পাতা, গুড়ের জল এবং ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। শরবত কতটা ঘন করবেন সেই মতো আন্দাজ করে পানি দিতে হবে। তাছাড়া লিচুর রসও অনেকটা থাকবে। বেশি পানি দিলে আবার লিচুর স্বাদ ভালোমতো পাওয়া যাবে না। এবার আদার স্লাইস অল্প থেঁতো করে মিশ্রণে ফেলে দেই। ফ্রিজে অন্তত একঘণ্টা মিশ্রণটি রেখে দেই। শরবতটি খাওয়ার আগে গ্লাসে তুলসীপাতার কুচি দিয়ে গার্নিশ করে নিন। ইচ্ছে হলে শরবতে বরফের কুচি দেওয়া যায়। তবে তা এড়িয়ে চলাটাই স্বাস্থ্যের পক্ষে ভালো।
পুদিনার স্বাদ পছন্দ করলে গার্নিশিং-এর সময় তুলসীর সঙ্গে পুদিনা পাতার কুঁচি দিয়ে দিতে পারেন। লিচু-আদার এই শরবত ছোট বড় সকলের ভালো লাগবে।
তবে যাই খান না কেনে, মনে রাখবেন শরীর সুস্থ রাখতে পানির কোনো বিকল্প নেই। এই প্রচণ্ড গরমে দিনে কমপক্ষে তিন লিটার পানিখেতেই হবে। তবে সবসময় পানি খেতে মন না চাইলে লিচুর শরবত খাওয়া যেতেই পারে। দিতে অন্তত একবার এই লিচু-আদার শরবত খেলে শরীরে জলের ঘাটতি দূর হবে। জিভের স্বাদ পূরণ হবে। রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটা বাড়বে। করোনা প্রতিরোধে এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়।