গরমের দুপুরে শরীর ঠান্ডা রাখে টমেটোর শরবত

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৮, ২০২১, ০৫:৩২ পিএম

গরমের দুপুরে শরীর ঠান্ডা রাখে টমেটোর শরবত

ফলে ও সব্জিতে ভরা বাংলাদেশ। আমাদের দেশে এমন কিছু ফল ও সবজি আছে যেগুলোর রস দিয়ে সারাবছরই সুস্বাদু পানীয় বানিয়ে রাখা যায়। এগুলো গরমে শরীর ঠান্ডা রাখতে ভূমিকা রাখে। তেমনই একটি সব্জি টমেটো। এটি রান্নায় দেওয়া হয়। এছাড়া এটি দিয়ে সালাদ খাওয়া হয় আবার চাটনিও বানানো হয়। টমেটোয় পর্যাপ্ত পানি থাকায় এটির রস বানিয়ে দীর্ঘ সময় রাখা যায়।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, গরমের সময়টা যত ধরনের ফলের রস, শরবত খাওয়া যাবে, ততই ভাল। শরীর ঠান্ডা থাকবে। পানির প্রয়োজন মিটবে। সব মিলে গ্রীষ্মের বহু রোগের থেকেও বাঁচিয়ে রাখা যাবে শরীর।

যে কোনও ফল বা সব্জি দিয়েই রস সুস্বাদু পানীয় বানিয়ে ফেলার চেষ্টা করা যায় এই কয়েকটা মাস। যেমন ধরা যাক টমেটোর কথা। রান্নায় দেওয়া হয়। স্যালাডেও খাওয়া হয়। চাটনি বানানো হয়। কিন্তু টমেটোয় রয়েছে অনেকটা পরিমাণ পানি। এই আনাজ দিয়ে রস বানানো তাই সহজ।

যেভাবে বানাবেন টমেটোর শরবত

টমেটোর রশরবত বানাতে লাগবে ৬টি টমেটো, পরিমাণ মতো গোলরিচ ও স্বাদমতো লবন। টমেটোগুলো মিক্সারে দিয়ে কয়েক মিনিট ঘুরিয়ে পাণি ঢালতে হবে।সঙ্গে পরিমাণ মতো গোলমরিচ ও লবন।আবার ঘেঁটে নিতে হবে মিশ্রণটি। তার পরে গ্লাসে গ্লাসে ঢেলে ফ্রিজে রাখুন এক ঘণ্টা। পরিবেশন করার সময়ে এক চামচ মধু দিয়ে গুলিয়ে নিতে হবে। সাথে দুই টুকরো  বরফ দিলে আরও ভাল হবে গ্রীষ্মের দুপুরের এই পানীয়ের স্বাদ।

সূত্র: আনন্দবাজার

Link copied!