দূরত্ব তৈরি হলে সম্পর্ক ঠিক রাখার উপায়

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৫, ২০২১, ০৩:০১ পিএম

দূরত্ব তৈরি হলে সম্পর্ক ঠিক রাখার উপায়

জীবন কখনও একভাবে যায় না-এটাই জীবনের দর্শন। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা একই ছাদের তলায় বসবাসরত স্বামী-স্ত্রীর মধ্যে অনেক সময় সম্পর্ক ভাল যায় না। ধীরে ধীরে তৈরি হয় বেশ দূরত্ব। জীবনের এই অস্বস্তিকর সময়ে বেশ কয়েকটি পদক্ষেপের মাধ্যমে সম্পর্ক ঠিক রাখা যেতে পারে।

কথা বলুন

অভিমান করে না থেকে যার সাথে দূরত্বভাব তৈরি হয়েছে তার সাথে মেশার চেষ্টা করুন। তার সাথে কথা বলতে হবে। সমস্যটা বোঝাতে হবে। ভুলটা নিয়ে আলোচনা করা যেতে পারে। অভিমান করে নিজের মনের কথা না বলায় কোনও কৃতিত্ব নেই। বরং ক্ষতি করতে পারে উল্টো। যদি কোনও কাজে বা কথায় খারাপ লেগে থাকে, তবে তা বলতেই হবে।

মিলের জায়গাগুলো খুঁজুন

যার সাথে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব তৈরি হয়েছে তার সঙ্গে মিলের জায়গাগুলি খুঁজে বের করে কথা বলতে হবে।  দুজনের মধ্যে মনের মিল বা মতান্তর হতেই পারে। তার মাঝে যেন হারিয়ে না যায় মতের মিলের জায়গাগুলি। আর এই বিষয়টি  মনে করিয়ে দিন সঙ্গীকে। যাতে দু’জনের মনে পড়ে দূরত্ব তৈরি হলেও কিছু জায়গায় এখনও এক দু’জনে।

বিশ্বাস রাখা

কথায় বলে-বিশ্বাসে মুক্তি, তর্কে বহুদূর। যার সাথে দূরত্ব তৈরি হয়েছে তাকে কি বিশ্বাস করা যায়্-নিজেকে মনে মনে প্রশ্ন করুন। যদি প্রশ্নের উত্তর ‘হ্যা’ হয় তবে সেটাই আসল। মনের মানুষকে বিশ্বাস করতে পারলে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না।নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রাখার ইচ্ছা থাকলে, মিলেমিশে থাকার কারণগুলি দেখুন। আর যদি সম্পর্ক না রাখতে দুজনই মনস্থির করে থাকেন, সেক্ষেত্রে এসব বিষয়ে কোনো কাজ হবে না।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার ।

Link copied!