পুরুষদের ক্যান্সারের কারণ একাকিত্ব!

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩, ২০২১, ০৩:৫৪ পিএম

পুরুষদের ক্যান্সারের কারণ একাকিত্ব!

ক্যান্সার হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সংক্রান্ত রোগসমূহের সমষ্টি। প্রাথমিক অবস্থায় সহজে ধরা না পড়ায় এখন পর্যন্ত এই রোগে মৃত্যুর হার অনেক বেশি। ক্যান্সারের চিকিৎসায় পুরোপুরি কার্যকর কোনও ওষুধ আবিষ্কৃত হয় নি। ক্যান্সার সারানোর জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়। তবে প্রাথমিক অবস্থায় ধরা পরলে এই রোগ সারানোর সম্ভাবনা অনেকাংশ বেড়ে যায়।

বিভিন্ন কারণে পুরুষদের ক্যান্সার হতে পারে। তবে সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, একাকিত্বের কারণে পুরষের ক্যান্সার হতে পারে।

ফিনল্যান্ডের গবেষকরা তেমনই বলছেন। ইস্টার্ন ফিনল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ২ হাজার ৫৭০ জন মধ্য বয়স্ক পুরুষদের নিয়ে একটি সমীক্ষা করেন। ১৯৮০ সাল থেকে চলে এই গবেষণা। প্রত্যেক দিন তাঁদের স্বাস্থ্যের বিভিন্ন তথ্য সংগ্রহ করে, সম্প্রতি তাঁরা দেখেছেন, অন্তত ২৫ শতাংশ পুরুষ ক্যান্সারে আক্রান্ত। এবং তাঁদের বেশিরভাগই অবিবাহিত বা কোনও সম্পর্কে নেই। পরিবার-পরিজন ছাড়া একাই থাকেন।

মানসিক অবস্থা ভাল না হলে যে তাঁর কুপ্রভাব স্বাস্থ্যের উপরও পড়তে পারে, তা চিকিৎসকেরা বহুদিন থেকেই বলে আসছেন। ক্যানসারের মতো গুরুতর রোগও হতে পারে, তা জানা গিয়েছে সাইক্রিয়াটি রিসার্চ পত্রিকায় প্রকাশিত এই গবেষণা থেকেই।

এই সমীক্ষায় সমাজের সব স্তরের মানুষই বেছে নেওয়া হয়েছিল, তাঁদের মধ্যে যাঁরা ক্যানসার আক্রান্ত হন, তাঁরাও বিভিন্ন স্তরের। আর্থিক অবস্থা বা ওজন-উচ্চতা নির্বিশেষে, সকলের মধ্যেই যে বিষয়টি এক ছিল, তা হল একাকিত্ব। আর এই একাকিত্বের কারণেই তারা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

সূত্র : আনন্দবাজার

Link copied!