প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে ফ্রান্সে আজিম

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৫, ২০২২, ০৬:০২ পিএম

প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে ফ্রান্সে আজিম

ফ্রান্সের একটি ফ্যাশন উইকে অংশ নিতে প্যারিসে পা রাখলেন মডেল আজিম–উদ–দৌলা। এ নিয়ে পরপর দুই বছর মার্কিন ফ্যাশন ডিজাইনার গ্রেস মুনের আমন্ত্রণে আজিম অংশ নিচ্ছেন বিশ্বের জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ এই ফ্যাশন উৎসবে। আজিম বলেছেন, ‘প্রথমবারের চেয়ে আরও বেশি ভালো লাগছে। কেননা, সেবার তো একটু ভয় ভয় লাগছিল।”

বুদ্ধি করে নিজের ক্লোদিং ব্র্যান্ড ‘এজেড’–এর কিছু পোশাকও সঙ্গে নিয়ে গেছেন আজিম। প্যারিসের রাস্তায় বা ফরাসি মনোরম স্থাপত্যকে ব্যাকগ্রাউন্ড বানিয়ে একটু সুযোগ পেলেই চট করে নিজের ব্র্যান্ডের ফটোশুটও সেরে ফেলছেন। আজ ৫ মার্চ একটি স্পোর্টস ব্র্যান্ডের ফটোশুটে অংশ নেওয়ার কথা আছে আজিমের।

Link copied!