মাছি একটি বিরক্তিকর প্রাণী। যক্ষ্মা, ডিপথেরিয়া, আমাশয়, কলেরাসহ নানা রোগের জীবাণু বহন করে এই মাছি। ঘর থেকে মাছি তাড়ানো খুবই কঠিন কাজ। বাজারে মাছি তাড়ানোর নানা রকম ঔষধ ও স্প্রে পাওয়া গেলেও অনেকেই বাচ্চা ছেলেমেয়ের কথা ভেবে এসব ব্যবহার করেন না।
আমাদের প্রতিদিনের খাবারও নষ্ট করে ফেলে মাছি। ফল কেটে রাখলে তার ওপর বসে পড়ে এই প্রাণীটি। কাটা ফলের গন্ধ পেলেই এসে হাজির হয় মাছি। তাদের গায়ের আসে সঙ্গে একগাদা জীবাণু। সেই ফল খেয়ে উপকার যতটা হয়, অপকারও ততটাই। তবে বেশ কয়েকটি প্রাকৃতিক উপায়ে িমাছির এই উৎপাত থেকে রক্ষা পাওয়া যায়।
১. পুরনো ওয়াইন বা বিয়ার: কাটা ফলের পাশে পুরনো ওয়াইন বা বিয়ারের বোতলের ঢাকনা খুলে রাখলে তার গন্ধে মাছি অবশ্যই পালিয়ে যায়।এটি টেকসই সমাধান না হলেও বেশ কিছুক্ষণ মাছির জ্বালাতন থেকে রক্ষা পাওয়া যায়।
২. সাবান আর ভিনিগার: থালা-বাসন মাজার সাবান আর ভিনিগার একটি পাত্রে মিশিয়ে কাটা ফলের পাশে রেখে দিন। এতে মাছি পালাবে না তবে এর নেশায় ছুটে এসে পাত্রের মধ্যে টপাটপ পড়বে।
৩. ফল আর ভিনিগার: কোনও একটা পাকা ফলের সঙ্গে ভিনিগার মিশিয়ে নিন। এই গন্ধ মাছির খুব প্রিয়। এ বার এই মিশ্রন একটা সরু মুখের বোতলে ঢেলে নিন। বোতলের মুখে কাগজ পাকিয়ে চোঙার মতো করে আটকে দিন। মাছি ওই পথে ঢুকবে। কিন্তু বেরোতে পারবে না।
৪.কর্পূর: যেখানে ফল কেটে রাখবেন, তার চার পাশে একটু কর্পূর ছড়িয়ে দিলে ওই গন্ধে মাছি পালিয়ে যাবে।
সূত্র : আনন্দবাজার