বাড়িতে থেকে কাজের চাপে ত্বক যেভাবে ভাল রাখবেন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২০, ২০২১, ০৫:২৬ পিএম

বাড়িতে থেকে কাজের চাপে ত্বক যেভাবে ভাল রাখবেন

সারাবিশ্বে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এসময় বাংলাদেশসহ অনেক দেশে চলছে লকডাউন। আর এই লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় অনেকেই বাড়িতে বসে অনলাইনে অফিসের কাজ সারছেন।অনেকের ক্ষেত্রে কারোনার কারণে বাড়ি থেকে কাজের পরিমাণ বেড়ে যাচ্ছে। আবার কাজের সময়ও বেড়ে যাচ্ছে।

বাড়িতে দীর্ঘসময় ল্যাপটপ বা ডেস্কটপের সামনে বসে কাজ করতে করতে অনেকের চোখ বা মেরুদণ্ডের ক্ষতির মতোই তার ত্বকেও সমস্যা হচ্ছে।এই বিষয়ে চিকিৎসা বিজ্ঞানীদের ভাষ্য, এই কম্পিউটারের পর্দা থেকে অন্য আলোকরশ্মির মতোই নীল রঙের রশ্মি বেরোতে থাকে।

অতিবেগুনি রশ্মির মতো না হলেও এই রশ্মিও ত্বকের ক্ষতি করে।  প্রধানত দুইভাবে ত্বকের ক্ষতি হতে পারে। প্রথমত, নীল রশ্মি ত্বকে মেলানিন উৎপাদনের হার বাড়িয়ে দেয়। যা ত্বকে কালো ছোপ ফেলতে পারে। শুধু তাই নয়, পরবর্তী সময়ে তা ত্বকের ক্যানসারেও পরিণত হতে পারে। দ্বিতীয়ত, এই রশ্মির কারণে ত্বকের কোষের নমনীয়তা কমে যায়। ত্বকে ভাঁজ পড়তে থাকে।

ত্বকের এই সমস্যার সমাধানে একটাই উপায়। চিকিৎসাবিজ্ঞানীরা বলছেন, এসময় ত্বক বাঁচাতে সহজ রাস্তা সানস্ক্রিন ব্যবহার করা। যখনই কমপিউটারের সামনে কাজে বসা হবে, তার অন্তত ৩০ থেকে ৪০ মিনিট আগে লাগিয়ে নিতে হবে এই সানস্ক্রিন।  তাহলে নীল রশ্মির আঘাত অনেকটাই সামলানো যাবে।

সূত্র: আনন্দবাজার

Link copied!