বিয়ের পর একটি সুন্দর দাম্পত্য জীবন সকলেরই কাম্য। তাই বিয়ের আগেই হবু ও কনের মধ্যে এ বিষয়ে আলোচনা করে নিলে ভাল হয়। আমাদের বাঙালি সমাজে বিয়ের সময়ে মেয়েদের অনেক ক্ষেত্রেই বলা হয় না, তা হল হবু সঙ্গীর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলোচনার কথা। সাধারণত বিয়ের মাধ্যমেই স্বামী-স্ত্রীর সম্পর্কের মেয়াদ সারাজীবন হয়ে থাকে। তাই দাম্পত্য জীবন সুখময় করে তোলার জন্য বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগেই হবু বর ও কনেকে অনন্ত তিনটি বিষয়ে আলোচনা করে নিলে ভাল হয়। আর এই তিনটি বিষয় হলো -অর্থ, সন্তান ও যৌনতা।
অর্থ
যতই বলা হয় অর্থই অনর্থের মূল। বলা হয়ে থাকে অর্থ বা সম্পদ মানব জীবনের জন্যে অপরিহার্য হলেও অর্থের যথাযোগ্য ব্যবহার না হলে ব্যক্তি ও সমাজ জীবনে নেমে আসে অকল্যাণ। কিন্তু অর্থ ছাড়া কোনো কিছুই চলে না। যাঁর সঙ্গে এক ছাদের তলায় থাকবেন, তাঁর সঙ্গে এ নিয়ে আলোচনা করতেই হবে। কেউ কম খরচ করেন, কেউবা বেশি করেন। কেউ কোনও বিষয়ে বেশি খরচ করতে পছন্দ করেন। আর কেউ একেবারেই করেন না। এই প্রসঙ্গে ভাবনা মিলছে কি না, তা বিয়ের আগেই বুঝে নিতে হবে।
সন্তান
বিয়ে মানেই সন্তানের পরিকল্পনা থাকতে হবে, এমন নয়। বিয়ের পর অনেকেই সন্তানের বাবা মা হতে চান। কেউ কেউ অবার বিয়ের খুব তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নেন। তবে তার লাইফ পার্টনার হয়তোবা এমনটি চায় না। এতে লেগে যেতে পারে দাম্পত্য জীবনে ঝগড়া ফ্যাসাদ।
আবার দেখা যায়,স্ত্রী পড়াশোনা করছে-অন্যদিকে স্বামী বাবা ডাক শোনার জন্য এখনই সন্তান নেওয়ার পক্ষে। তবে পড়াশোনার ব্যাঘাত ঘটতে পারে বলে এতে স্ত্রীর সম্মতি নেই। এই বিষয়টি নিয়ে তাই দুজনের মধ্যে লেগে যেতে পারে তুমুল কাণ্ড। এক বিছানায় ঘুমানোর অভ্যাসও বদল হয়ে যেতে পারে। তাই বিয়ের আগে হবু বর ও কনের মধ্যে সন্তানের প্রসঙ্গে আলোচনার প্রয়োজন আছে। সংসার সাজানোর ভাবনা এক-এক জনের এক-এক রকম হয়। সেই ভাবনা হবু সঙ্গীর পরিকল্পার সঙ্গে মিলবে কি না, তা জানতে হবে।
যৌনতা
এটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। বৈবাহিক সম্পর্ক কেমন থাকবে, তার অনেকটাই নির্ভর করে যৌনতার উপরে। বিয়ের আগে জানতে চাওয়া যেতেই পারে হবু সঙ্গী কতটা গুরুত্ব দেন যৌনতাকে। বা যৌন সম্পর্ক নিয়ে আপনার সঙ্গে কথা বলতে তাঁর অস্বস্তি হচ্ছে কি না, নাকি ভালই লাগছে, তা-ও জানতে চাওয়া যায়।
সূত্র: আনন্দবাজার