রান্নায় অনেকেই তেজপাতা ব্যবহার করেন। মৃদু ঝাঁঝালো সুগন্ধের বাইরেও এই পাতার আরও অনেক গুণ রয়েছে। বিশেষ করে এই পাতা শরীরের ছোটখাটো কিছু সমস্যা সহজেই সারিয়ে দিতে পারে। এ জন্য আর ওষুধ কেনার প্রয়োজন হয় না। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের লাইফস্টাইল বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
১. ত্বকে নানা ধরনের ছত্রাকঘটিত সংক্রমণ হয়। বিশেষ করে দাদের সমস্যায় ভুগতে থাকেন অনেকে। তবে একটি করে তেজপাতা চার কাপ পানিতে ফুটিয়ে নিয়ে, সেই পানি খেলে ভাল উপকার দেয় । দিনে চার-পাঁচ বার এই পানি খেতে হয়। সপ্তাহ পাঁচেক এ ভাবে চললেই সুফল পাওয়া যায়। এমনকি ওই পানি দাদের উপর লাগালেও লাভ হয়।
২. ফোঁড়ার সমস্যায় কষ্ট পেলে তেজপাতা বেটে তার উপরে প্রলেপ দিন। ব্যথা কমবে। ফোঁড়া তাড়াতাড়ি শুকিয়েও যাবে।
৩. কাশি হলে বা জোরে কথা বললে অনেকের গলা ভেঙে যায়। তেজপাতা ফুটিয়ে নিয়ে সেই জল খেলে গলাব্যথা কমে যেতে পারে।
৪.গায়ে দুর্গন্ধ হচ্ছে? বা ত্বক শুষ্ক হয়ে গিয়েছে? তেজপাতা বেটে নিয়ে চন্দনের প্রলেপের মতো লাগান। দুটো সমস্যাই কমবে।
৫. শরীর শুকিয়ে গিয়েছে? প্রস্রাবের রং হলুদ? দু’-তিন কাপ গরম জলে তেজপাতা দু’ঘণ্টা ভিজিয়ে রাখুন। তার পরে ছেঁকে নিয়ে দু’-তিন ঘণ্টা অন্তর জলটি পান করুন। সমস্যা কমবে।
৬.প্রচণ্ড ঘামেন? তেজপাতা বাটা মেখে নিন সারা গায়ে। আধ ঘণ্টা রাখার পরে স্নান করে নিন। ঘামের সমস্যা কমবে।