মহামারি করোনাকালে প্রায় প্রত্যেকেই তার নিজের রোগ প্রতিরোধ শক্তি নিয়ে বেশ চিন্তায় আছেন। কারণ করোনাভাইরাস বিশেষজ্ঞদের কল্যাণে অনেকেই জেনে গেছেন যে, যার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তাকে করোনা সহজে কাবু করতে পারে না। তাই সকলেই হয়তো ভাবছেন কিভাবে বাড়ানো যাবে এই রোগ প্রতিরোধ শক্তি।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেকেই নিয়মিত দামি মাল্টিভিটামিন খান। কিন্তু আমাদের হাতের কাছেই রয়েছে এমন কিছু উপাদান যার মাধ্যমে খুব সহজেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যেতে পারে। কারি পাতা তেমনই একটি উপাদান।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই পাতার তৈরি মিশ্রন বা পাচন প্রতিদিন এক চামচ করে খেলেই রোগ প্রতিরোধ শক্তি অনেকটা বাড়বে।
১০-১২ টি কারি পাতা, ১০-১২টি পুদিনা পাতা আর এক চামচ মধু দিয়েই সহজেই এই মিশ্রন বানানো যায়। কারিপাতা আর পুদিনা পাতা একসঙ্গে মিশিয়ে থেঁতো করে নিতে হবে। অনেক সময় ধরে থেঁতো করতে পারেন। তবে মিক্সার গ্রাইন্ডারে থেঁতো করার চাইতে পাথরের হামানদিস্তায় করা ভাল। মিশ্রনটি একেবারে কাদার মতো হয়ে গেলে তাতে মধু মিশিয়ে দিতে হবে।
এই মিশ্রন ফ্রিজে রেখে দিতে পারেন। প্রতিদিন খালি পেটে এক চামচ করে এই মিশ্রন খেলে শরীরে রোগ প্রতিরোধ অনেকটাই বেড়ে যাবে।