সুস্থ থাকার ক্ষেত্রে যোগ ব্যায়ামের বিকল্প কিছু হতে পারে না। আর সবচেয়ে সুবিধা জনক ব্যাপার হল যোগ ব্যায়াম করার জন্য আপনাকে কোন প্রকার জিমে যেতে হবে না। বর্তমানে মহামারি করোনাভাইরাসের ছোবলে বিশ্বে প্রতিদিনই হাজারো মানুষ মারা যাচ্ছে। করোনাভাইরাস বিশেষজ্ঞরা জানিয়েছেন, যাদের দেহে রোগ প্রতিরোধ বেশি তাদের করোনা সহজে কাবু করতে পারে না। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যোগ ব্যায়াম অনেক সাহায়্য করে বলে গবেষণায় উঠে এসেছে।
আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গগুলো ঘিরে থাকে মাংসপেশি। সেগুলি আদপে স্পঞ্জের মতো। শরীর যদি অত্যাধিক স্ট্রেসে থাকে, মাংসপেশিগুলিও তাই শুষে নেবে। তাই মাঝে মাঝে স্ট্রেচ করা প্রয়োজন। তবেই আপনার শরীর আরও নমনীয় হবে। আর চাই রক্তনালীতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন। যাতে শরীর সুস্থ থাকবে এবং রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে। এই দুটি কাজেই সাহায্য করতে পারে যোগা এবং প্রাণায়াম। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে কোন আসনগুলি করলে এই উপকারিতা পাবেন তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।
শিশুআসন
এক্ষেত্রে পা পিছন দিকে মুড়ে গোঁড়ালির উপর ভর দিয়ে বসতে হবে। সামনে ঝুঁকে কপাল মাটিতে ঠেকাতে হবে। শরীর বরাবর দুই হাত মাটিতে রাখতে হবে। তালু থাকবে উপর দিকে । উরুর উপর বুকের ভার দিন আলতো ভাবে। এভাবে কিছুক্ষণ থেকে আবার উঠে পড়ুন ধীরে ধীরে।
ভুজাঙ্গাসন
এক্ষেত্রে, কপাল মাটিতে ঠেকিয়ে পেটের উপর ভর দিয়ে শুয়ে পড়ুতে হবে। বাইরের দিকে থাকবে পায়ের আঙুল। গোঁড়ালি দু’টো কাছাকাছি রেখে ধীরে ধীরে হাত তুলতে হবে। তালু মাটিতে রাখতে হবে কাঁধ বরাবর। কনুই শরীরের কাছাকাছি থাকবে। একটা বড় নিঃশ্বাস নিয়ে নাভি মাটিতে রেখে শরীরের উপর অংশ তুলুন। দুই তালুতে সমান ভার দিয়ে উপরে অংশের শরীরের ভার সামলে নিন। স্বাভাবিক ভাবে নিঃশ্বাস নিতে নিতে শরীর পিছনে দিকে বেকিয়ে দিন। যাতে শিরদাঁড়ার এক্সারসাইজ হয়। নিঃশ্বাস ছাড়া কালীন আবার শুয়ে পড়ুন। হাত সোজা হচ্ছে কিনা এবং পা মাটিতেই থাকছে কিনা এগুলি খেয়াল করতে হবে।
ধনুরাসন
এক্ষেত্রে পেটের উপর ভর দিয়ে শুয়ে পড়তে হবে। হাত থাকবে শরীরের দু’পাশে এবং দু’পায়ের মধ্যে দূরত্ব থাকবে। হাঁটু মুড়ে গোড়ালি দুটি ধরতে হবে। বড় নিঃশ্বাস টেনে শরীর ও গোড়ালি একসাথে উচু করতে হবে। এ ভাবে কিছুক্ষণ ধরে রেখে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে শরীর শুরুর মতো করে নিন। লম্বা লম্বা নিঃশ্বাস নিতে হবে। তবে একবার দম নেওয়া শেষে রিল্যাক্স নেওয়া ভাল।