আমাদের মধ্যে অনেকে আছেন যারা মিছরি খেতে খুব ভালবাসেন। সনাতন ধর্মাবলম্বীদের অনেকে পুজোয় দেন। আবার অনেকে জৈব ওষুধ তৈরিতে ব্যবহার করে থাকেন। খাবারের পর অনেকেই মাউথ ফ্রেশনার হিসেবে মিছরি খান। তবে সবাই কি জানেন-এই মিছরি শরীরের জন্য কতটা উপকারি?
মিছরি হলো এক ধরণের চিনি থেকে তৈরি খাদ্যদ্রব্য। এটি স্ফটিকের মতো দানাবাঁধা চিনি। চিনির তৈরি হওয়ায় মিছরি সাদা রংয়ের হয়ে থাকে।হাইড্রোজ নামক রাসায়নিক পদার্থ মিশিয়ে মিছরিকে ফকফকা সাদা করা হয়। তবে নানা ধরণের রং মিশিয়ে এটি রঙিনও পাওয়া যায়।
মিছরি আসলে পরিশুদ্ধ চিনির দলা। তবে এটি চিনির বিকল্প হিসেবেই গ্রহণ করা হয়। তাই চিনির চেয়ে স্বাস্থ্যকর খাবার হিসেবে বিবেচনা করা হয় মিছরিকে।কারণ এতে প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল এবং অ্যামাইনো অ্যাসিড থাকে। আয়ুর্বেদ শাস্ত্র মতে, মিছরি আমাদের শরীরের জন্য বেশ উপকারী।
তবে অনেকের মনে একটি প্রশ্ন থেকেই যায়। প্রশ্নটি হলো-মিস্টি জাতীয় মিছরি আবার স্বাস্থ্যের জন্য ভাল হয় কীভাবে। এর জবাব দিয়েছেন পুষ্টিবিদরা। তাদের বক্তব্য-মিছরি হল একেবারেই জৈব পদার্থ। চিনির মতো কোনও রাসায়নিক থাকে না এতে। ফলে এতে ক্ষতি কম, লাভ বেশি। পুষ্টিবিদরা বলছেন, ওষুধের মতো নিয়ম করে সামান্য মিছরি খাওয়া গেলে তা শরীরের পক্ষে ভালই হবে।
অনেকের কাছে মনে হবে এও তো চিনিই? তাদের মনে হওয়াটা ভুল নয়। তবে চিনির চেয়ে ক্ষমি কম। কারণ, সুন্দর চিনির টুকরো তৈরি করতে যে সব পদ্ধতি অবলম্বন করা হয়, তাতে ক্ষতির আশঙ্কা বাড়ে। এ কারণে চিনির চাইতে মিছরি অনেক কম ক্ষতিকর। তবে নিয়ম করে প্রতিদিন খেলে শরীরের জন্য খুবই ভাল।
তবে ডায়াবেটিসের রোগীরা সাবধান। তাদের কোনো মিষ্টিই খাওয়া ঠিক নয়। ফলে ডাক্তারের পরামর্শ ছাড়া মিছরি খেলে তাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।
সূত্র: আনন্দবাজার