কবি ইকবাল হাসান আর নেই

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৩, ০২:৩২ পিএম

কবি ইকবাল হাসান আর নেই

বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি ইকবাল হাসান আর নেই। তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন জাতীয় কবিতা পরিষদ এবং বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কবি মোহন রায়হান।

বুধবার (১২ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে কানাডার টরন্টোর মাইকেল গ্যারন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কবি ইকবাল হাসান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন বন্ধু-বান্ধব এবং গুণগ্রাহী রেখে গেছেন।

অসাম্প্রদায়িক স্বাধীনতা-মুক্তিযুদ্ধ এবং মুক্তবুদ্ধির প্রতি চেতনা আমৃত্যু শ্রদ্ধাশীল খ্যাতনামা এই কবি অসংখ্য সৃষ্টিশীল কাজ করে গেছেন। তাঁর কবিতা-গল্প-প্রবন্ধ দুই বাংলার সাহিত্যাঙ্গনকে সমৃদ্ধ করেছে।

বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি ইকবাল হাসানের মৃত্যুতে কানাডা প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশ ও ভারতের লেখক এবং সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ব্যক্তিবর্গ এবং সংগঠন শোক ও সমবেদনা জানাচ্ছেন।

Link copied!