১৭ নারী পেলেন আমরা কুঁড়ি সম্মাননা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২১, ২০২৩, ০৩:২৩ এএম

১৭ নারী পেলেন আমরা কুঁড়ি সম্মাননা

আমরা কুঁড়ি সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আলোকিত নারী সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এদিন ১৭ জন নারীকে আমরা কুঁড়ি সম্মাননা প্রদান করা হয়। 

এতে অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সচিব কবি হাসানাত লোকমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, লুনা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম কামাল উদ্দিন, বাংলা টিভির পরিচালক ও অনুষ্ঠান প্রধান ড. দিনাক সোহানী।

Amra kuri inner

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটন, মহাসচিব ফেরদৌস আরা বন্যা এবং বিনোদন সাংবাদিক দুলাল খান। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ১৭ জন নারীদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন: মোমেনা চৌধুরী - অভিনয় শিল্পী (মঞ্চ), মাহ্ফুজা লিজা - বিপিএম -পুলিশ সুপার স্পেশাল ব্রাঞ্চ, মাকসুদা চৌধুরী - শিল্প উদ্যোক্তা, শাহনাজ বেলী - লোকসংগীত শিল্পী, সাবরিনা সুলতানা কেয়া - চলচ্চিত্র নায়িকা, ড. সাকিলা জেসমিন - নিউজ এডিটর চ্যানেল আই, নাদিরা আশরাফ - নিউজ প্রেজেন্টার, বাংলাভিশন, ফাতেমা বেগম - সমাজসেবী, দীপা খন্দকার - অভিনয় শিল্পী (টিভি), শামীম নূর মুন্নী - শিক্ষানুরাগী, কানিজ সুর্বণা - ব্যান্ড তারকা, ফরিদা রানু - কবি ও লেখক, কামরুন নাহার খান (রুমি) - শিক্ষক, তসিবা বেগম - লোকসংগীত শিল্পী, শাপলা পাল - কণ্ঠশিল্পী, নাজনীন আফরোজ পলি - নারী উদ্যোক্তা সংগঠক, মানসী প্রকৃতি - নবাগত নায়িকা।

সম্মাননা শেষে সংগঠনের শিশু শিল্পী ছাড়াও দেশ বিশিষ্ট শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Link copied!